মায়ামির আর্জেন্টাইন ফুটবলার গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে যাওয়ার আগেই ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার মাতিয়াস পুরাইন। ঘটনাটি ঘিরে যুক্তরাষ্ট্রে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে চাঞ্চল্য। মাতিয়াস পুরাইন যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব মায়ামি ইউনাইটেডের হয়ে খেলেন।
ফুটবলটুইটের বরাত দিয়ে ডেইলিস্পোর্টস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা বিমানবন্দর থেকে মায়ামি ইউনাইটেডের এই মিডফিল্ডারকে আটক করেন। দলটি লস অ্যাঞ্জেলেসে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আটকের পর পুরাইনকে সর্বোচ্চ নিরাপত্তার ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।
আইসিই-এর দাবি, পুরাইন ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে দেশটিতে তার প্রাথমিক প্রবেশের অনুমতির মেয়াদ ছিল মাত্র ছয় মাস। সেই অনুমতির পর তার বৈধ অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে পুরাইনের পরিবার ও আইনজীবী এই অভিযোগের সঙ্গে একমত নন। তাদের দাবি, পুরাইন নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন। তার সামাজিক নিরাপত্তা নম্বর ও কাজের অনুমতিও রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র বৈধ ছিল। ফলে কেন তাকে আটক করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনি পথে মোকাবিলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

মাতিয়াস পুরাইন

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।