খেলারদেশ

সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি

ভারতের সাবেক অধিনায়ক নিয়মিতই এই ধরনের হুমকি পেয়ে আসছিলেন।

সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

টানা কয়েক মাস ধরে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। প্রথমদিকে গুরুত্ব সহকারে না দেখলেও এবার পুলিশের দারস্ত হয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক।

গতকাল সোমবার অভিযোগ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার এখানেই হত্যার হুমকিসহ একটি চিঠি পান। এর আগে বেশ কয়েকবারই তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এই চিঠিতে তিনিসহ তার স্ত্রী ও নিকটাত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপরেই আতঙ্কিত হয়ে কলকাতার ঠাকুরপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান সৌরভ।

পুলিশের কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং একটি তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে আমরা চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছি।”

পুলিশ প্রেরকের ব্যবহৃত বলে অভিযুক্ত সিমকার্ডের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করেছে এবং চালানগুলোর বিস্তারিত সংগ্রহে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। সব চিঠিই একজন পাঠিয়েছেন কি না এবং হুমকির পেছনে কারণ কী, তা জানতে কাজ করছে পুলিশ।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।