বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান
ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় নম্বর অবস্থান নিশ্চিত করায় বিশ্বকাপে সরাসরি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিন উইকেটের জয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আফগানিস্তান। সঙ্গে নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেসব দেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ নয়ে থাকবে, তাদের সামনেই সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানদের এই জয়ে নিশ্চিত হয়েছে তাদের শীর্ষ নয়ে থাকা। পাশাপাশি বাংলাদেশও এই জায়গা নিশ্চিত করেছে।
এবারের আসরে অংশগ্রহণের নিয়ম অনুযায়ী সেরা আটে থাকতে হতো বাংলাদেশকে। আর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সেরা আটে না থাকলেও স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে, দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকায় র্যাঙ্কিংয়ের নয় নম্বর দল হিসেবে সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আগামী ৩০ সেপ্টেম্বরের আগে খুব বেশি ওয়ানডে ম্যাচ না থাকায় র্যাঙ্কিংয়ে আর অদল-বদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে বেশ আগেই নির্ধারিত হয়ে যাচ্ছে কারা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
অন্যদিকে এবারও সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকায় তাদেরকে খেলতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে দেশটিকে। গত আসরের আগে বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি তারা। ফলে, প্রথমবার বিশ্বকাপের বাইরে ছিল দলটি।
আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সেখানে অংশ নেবে। এখনও জানানো হয়নি কোথায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।