খেলারদেশ

ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হওয়ায় ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী।

ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ভারত সিরিজ নিয়ে বিসিবি কিংবা বিসিসিআই কর্মকর্তারা এখন আর কোনো কথা বলছেন না। দুই পক্ষ থেকেই বলা হচ্ছে, সিরিজের ভাগ্য নির্ধারিত হবে রাষ্ট্রীয় পর্যায় থেকে। এরই মধ্যে আশার কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আশাবাদী, নির্ধারিত সময়ে হবে বাংলাদেশ-ভারত সিরিজ।

এ বিষয় নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপরেই আশার কথা শুনিয়েছেন।

তার কথায়, “আমি ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারাও ভারতীয় হাই কমিশন থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে। এই বিষয়টিকে আমরা দ্রুতই সমাধান করতে চাই।”

পররাষ্ট্র মন্ত্রী ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বলে জানান আমিনুল।

তার কথায়, “আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি অত্যন্ত আশাবাদী। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি খুব ইতিবাচকভাবে বলেছেন আমরা দ্রুতই বাংলাদেশ ও ভারতের সিরিজ রয়েছে সেটাকে কীভাবে আমরা খুব দ্রুত…।”

এরই মধ্যে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এতে সিরিজ ভাগ্য আরও ইতিবাচক অবস্থায় আছে বলে জানান আমিনুল।

তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আমাদের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা খুব আশাবাদী ভারতের সাথে গত বিশ্বকাপকে কেন্দ্র করে যে দোটানা হয়েছিল, সেটা খুব দ্রুতই আমরা সমাধান করতে পারব।”

আমিনুল আরও বলেন, “আমরা আশাবাদী এখন পর্যন্ত ভারত-বাংলাদেশের সিরিজটি…। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের ইতিমধ্যে কথা হয়েছে। সেটির মাধ্যমে আমরা সমাধানটুকু করতে পারব।” [10:15] Speaker 1: ডেফিনেটলি। আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের ইতিমধ্যে আজকে ভারতীয় হাই কমিশনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং আমি আজকে আমাদের আশাবাদী আমি ইনশাআল্লাহ।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।