খেলারদেশ

মেসি

হোর্হে মেসির সন্তান কয়জন, কে কী করেন?

হোর্হে মেসির সন্তান কয়জন, কে কী করেন?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলজুড়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে রোজারিওর একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান তিনি। শুধু লিওনেল মেসির বাবা হিসেবেই নয়, পুরো পরিবারের গুরুত্বপূর্ণ অভিভাবক ছিলেন হোর্হে। স্ত্রী সেলিয়া মারিয়া কুচিত্তিনির সঙ্গে তার সংসারে ছিল চার সন্তান: রদ্রিগো, মাতিয়াস, লিওনেল ও মারিয়া সল।

চার সন্তানের মধ্যে লিওনেল মেসি তৃতীয়। হোর্হে ও সেলিয়ার প্রথম সন্তান রদ্রিগো মেসি। লিওনেলের ক্যারিয়ারের সঙ্গে তিনিও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ব্যবসার পাশাপাশি লিওনেলের বিজ্ঞাপন ও ইমেজ-সংক্রান্ত বিভিন্ন কাজ দেখাশোনা করেছেন। লিও মেসি ফাউন্ডেশনের কার্যক্রমেও তার ভূমিকা রয়েছে। দ্বিতীয় সন্তান মাতিয়াস মেসি। পরিবারের বিভিন্ন বাণিজ্যিক ও ফুটবল-সংক্রান্ত উদ্যোগের সঙ্গে যুক্ত। আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে পরিবারের সামাজিক প্রকল্পেও কাজ করেন।

Image

তৃতীয় সন্তানই বিশ্বখ্যাত লিওনেল আন্দ্রেস মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম। ছোটবেলা থেকেই লিওনেলের প্রতিভা বুঝতে পেরেছিলেন হোর্হে। সন্তানের হরমোন চিকিৎসার খরচ জোগাড় থেকে শুরু করে ২০০০ সালে বার্সেলোনার একাডেমিতে যাওয়ার প্রক্রিয়ায় ০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লিওনেলের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোতেও বাবাকে পাশে পেয়েছেন তিনি।

চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট এবং একমাত্র মেয়ে মারিয়া সল মেসি। তিনি পোশাক ডিজাইনের সঙ্গে যুক্ত। নিজের ফ্যাশন ব্র্যান্ড রয়েছে তার। রোজারিওর বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগেও যুক্ত আছেন।

হোর্হে মেসির পরিবার পরবর্তী প্রজন্মেও বড় হয়েছে। লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর তিন সন্তান—থিয়াগো, মাতেও ও চিরো। রদ্রিগোর সন্তান আগুস্তিন, বেনহামিন ও মোরেনা। তাদের মধ্যে মোরেনা সংগীতের সঙ্গে যুক্ত। মাতিয়াসের ছেলে টমাস মেসিও সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিংয়ে পরিচিতি তৈরি করছেন। অন্যদিকে মারিয়া সলের পরিবার ব্যক্তিগত জীবনকে অনেকটাই আড়ালে রেখেছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।