খেলারদেশ

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

'ও আমাকেও ছাড়িয়ে যাবে'

বাবাকেও ছাড়িয়ে যাবেন রোনালদোর ছেলে? পর্তুগিজ কিংবদন্তির ভবিষ্যদ্বাণী

'ও আমাকেও ছাড়িয়ে যাবে'
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলের বয়স এখন ১৬। এরই মধ্যে বাবার পথ ধরে ফুটবলে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। আল-নাসরের একাডেমিতে তার পারফরম্যান্স নিয়ে আলোচনাও বাড়ছে। পর্তুগালের বয়সভিত্তিক দলেও জায়গা করে নিয়েছেন তিনি।

ছেলের উন্নতি খুব কাছ থেকে দেখছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। আর সেখান থেকেই এসেছে তার বড় ভবিষ্যদ্বাণী: একদিন তার ছেলে শারীরিক গড়নে তাকে ছাড়িয়ে যেতে পারে। ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো প্রথমেই প্রশংসা করেছেন তার স্বভাবের। তার ভাষায়, ছেলে শান্ত ও সৎ এবং ভালো মনের। এরপর নিজের ১৬ বছর বয়সের সঙ্গে ছেলের তুলনা টানেন তিনি।

‘আমি যখন ওর বয়সী ছিলাম, তখন ওর চেয়ে একটু ছোট ছিলাম। ও এখন আমার চেয়ে কিছুটা বড় ও শক্তিশালী। আমার মনে হয়, ও আমার চেয়েও বড় হবে,’ বলেন রোনালদো। তবে শারীরিক সামর্থ্য নিয়ে এমন প্রশংসার পরও ছেলের ভবিষ্যৎ নিয়ে রোনালদোর সবচেয়ে বড় চিন্তা অন্য জায়গায়। রোনালদোর কাছে ফুটবলে সাফল্যের জন্য শুধু প্রতিভা, শক্তি কিংবা ভালো প্রশিক্ষণ যথেষ্ট না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাফল্যের ক্ষুধা এবং প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা।

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

রোনালদো জুনিয়রের পথটা এরই মধ্যে বেশ আলাদা। ইউভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে সময় কাটানোর পর বাবার সৌদি আরবে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যোগ দেন আল-নাসর একাডেমিতে। ২০২৫ সালে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। ২০২৬ সালে জায়গা করে নেন অনূর্ধ্ব-১৬ দলেও। তবে বাবার পরিচয় তার জন্য যেমন বড় সুযোগ, তেমনি বড় চাপও। কারণ তার প্রতিটি পদক্ষেপ স্বাভাবিকভাবেই তুলনা করা হবে রোনালদোর সঙ্গে।

Image

ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে লিগ শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ এবং অসংখ্য গোল—বাবার ক্যারিয়ারের উচ্চতা ছোঁয়া যে কোনো ফুটবলারের জন্যই প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। রোনালদো অবশ্য ছেলের জন্য নিজের রেকর্ড ভাঙার ভবিষ্যদ্বাণী করেননি। বরং তিনি মনে করেন, ছেলের সাফল্য নির্ভর করবে একটি গুণের ওপর, ‘জয়ের ক্ষুধা।’

শারীরিক শক্তি বাড়ানো যায়, দক্ষতা শেখানো যায়, কিন্তু প্রতিদিন আরও ভালো হওয়ার সেই তীব্র আকাঙ্ক্ষা বাইরে থেকে তৈরি করা কঠিন। রোনালদো জুনিয়রের হাতে তাই এখন সুযোগ, প্রতিভা ও ফুটবল শেখার পরিবেশ—সবই আছে। সঙ্গে আছে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলারের উত্তরাধিকার। এখন দেখার বিষয়, বাবার ছায়া পেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করার মতো সেই ক্ষুধা তিনি ধরে রাখতে পারেন কি না।

ট্যাগসমূহ:
খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।