ইংল্যান্ড ফুটবল
নাইটক্লাবে হামলায় অভিযুক্ত ইংল্যান্ড দলের তারকা

ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার আইভান টনির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। ৩০ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে লন্ডনের একটি নাইটক্লাবে এক ব্যক্তিকে আঘাত করে আহত করার অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৫ থেকে ৬ ডিসেম্বর রাতে লন্ডনের সোহো এলাকার একটি নাইটক্লাবে টনি এক ব্যক্তিকে হেডবাট করেন। ঘটনার পর পুলিশ তাকে দুটি হামলার অভিযোগ এবং একটি জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করে।

আইভান টনি
মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “৬ ডিসেম্বর শনিবার রাত ১২টা ৪৭ মিনিটে ওয়ার্ডোর স্ট্রিটে পুলিশকে ডাকা হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার আঘাত প্রাণঘাতী নয় এবং এর কোনো স্থায়ী প্রভাব থাকবে না।”
পুলিশের তদন্ত শেষে জামিনে মুক্তি পাওয়া টনির বিরুদ্ধে এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টনির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আইভান স্বীকার করছেন যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে তিনি স্বাভাবিকভাবেই বিস্মিত। তবে আদালতে নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।”
ইংল্যান্ডের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা টনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল আহলির হয়ে খেলছেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।