দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ
দিনের শেষবেলায় ব্যাটিংয়ে নামা বাংলাদেশ হারিয়েছে দুই উইকেট।

হাসান মাহমুদ চার উইকেট শিকার করলেন, তাসকিন আহমেদ নিলেন আরও দুই উইকেট। এরপরেও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে চাপে আছে বাংলাদেশ। ডারউইনে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনশেষে ৭৩ রানে পিছিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেভাগে অস্ট্রেলিয়া গিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ঠিকঠাক হয়নি। তবে আজ শুক্রবার দিনের প্রায় পুরোটা সময় বোলিং করায় সবাই পেয়েছেন বোলিংয়ের পর্যাপ্ত সুযোগ।
তবে সেখানে তাসকিন-হাসান ছাড়া কোনো বোলার তেমন নজর কাড়তে পারেননি। খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান করতে পারেননি ভালো বোলিং। সেই সুযোগ কাজে লাগিয়ে ট্যাগ উইলি তুলে নেন সেঞ্চুরি। তার ১৩০ রানের পাশাপাশি ৭৬ রান আসে জ্যাক ডোরানের ব্যাটে। তাতে ৩৫৫ রানে থামে সিএ একাদশের ব্যাটিং।
হাসান মাহমুদ ৪২ রানে নেন চার উইকেট। আর ৫৬ রান খরচায় তাসকিন আহমেদের শিকার ছিল দুই উইকেট।
জবাবে, ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়েছে বাংলাদেশ। ১৯ রান তুলতে হারিয়ে ফেলেছে দুই উইকেট। প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিং করা সাদমান ইসলাম আউট হন ব্যক্তিগত ৬ রানে। একই সংখ্যক রান করে ফেরেন অভিজ্ঞ মমিনুল হক।
সিএ একাদশের হয়ে ক্যাম্পবেল থম্পসন নেন দুই উইকেট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।