খেলারদেশ

আরব আমিরাতে হবে নারী এশিয়া কাপ

বাংলাদেশ দল আছে 'বি' গ্রুপে, তাদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাতে হবে নারী এশিয়া কাপ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

এশিয়া কাপ সামনে রেখে সিলেটে নিজেদের প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে নারী দল। কোন ভেন্যুতে খেলা হবে, সেটা জেনে পরবর্তী প্রস্তুতি শুরুর অপেক্ষায় ছিল মেয়েরা। অবশেষে আজ বৃহস্পতিবার ঘোষণা করা নারী এশিয়া কাপের ভেন্যু।

সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের গ্রুপসঙ্গী হিসেবে আছে ইন্দোনেশিয়া, আরব আমিরাত ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

এশিয়া কাপে প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আগামী ৩১ আগস্ট শুরু হবে এই ম্যাচ।

৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ৮ সেপ্টেম্বর মাঠে নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে।

আগামী ২৮ আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে থাইল্যান্ড ও হংকং। হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে ৫ সেপ্টেম্বর।

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। সেমিফাইনাল ১০ ও ১১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।