খেলারদেশ

২৫ বছরেই বিদায় বললেন টার্নার

চোটের কাছে হার মেনে বিদায় বললেন টার্নার।

২৫ বছরেই বিদায় বললেন টার্নার

জাতীয় দলের জার্সিতে উইকেট নিয়ে উদযাপণ।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

চোটের সঙ্গে লড়াইয়ে হেরে মাত্র ২৫ বছরেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ পেসার জন টার্নার। পিঠের চোটে গত এক বছর ধরে মাঠের বাইরে থাকার পর এই সিদ্ধান্ত নেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে দুইটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এই সিদ্ধান্ত জানিয়ে এই পেসার বলেন, “এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন ছিল। পিঠের ইনজুরিতে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকার পাশাপাশি, চোটের পূর্ববর্তী ইতিহাস আমাকে ভবিষ্যত নিয়ে ভাবতে বাধ্য করেছে। এই নিয়ে ভাবনার পর মনে হয়েছে পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই সঠিক সময়।”

২০২১ সালে পেশাদার ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে অভিষেক হয় এই পেসারের। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে নিজের প্রথম শিকারে পরিণত করেন। সব মিলিয়ে তিন সংস্করণে দলটির হয়ে ৫১ ম্যাচে ৯৭ উইকেট নিয়েছেন টার্নার। . ২০২৩ টি-টোয়েন্টি ব্লাস্টে ১১.৭৬ গড় ও ৬.৬৭ ইকোনমিতে ২১ উইকেট শিকার করেন এই পেসার। ওই দারুণ পারফরম্যান্সের পর প্রথমবার জাতীয় দলে ডাক পান।

তবে, চোট তার আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা হতে দেয়নি।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ট্রেন্ট রকেটসের হয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে খেলেছেন তিনি। ক্রিকেটের পাশাপাশি পড়াশুনা করেছেন অর্থনীতি নিয়ে। এখন অর্থনীতি নিয়েই ভবিষ্যত ক্যারিয়ার গড়বেন এই পেসার।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।