খেলারদেশ

অন্যদের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি

বাকি ব্যাটাররা কেউ পঞ্চাশোর্ধ রানের ইনিংসও খেলতে পারেননি।

অন্যদের ব্যর্থতার দিনে মিরাজের সেঞ্চুরি

সেঞ্চুরির পর উদযাপণে মিরাজ। ছবি- বিসিবি।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনের প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে সেঞ্চুরি করে দলকে টেনে তোলেন মেহেদি হাসান মিরাজ।

১৪১ বলে তার ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে।

ম্যাচে সাবলীল খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। তার ব্যাটে আসে ৩১ রান। তবে, ঠিকঠাক খেলতে পারেননি ওপেনার তানজিস হাসান তামিম ও মুশফিকুর রহিম। দুইজনই আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।

সেঞ্চুরি করা মিরাজের ইনিংসে ছিল ১১ চার ও চার ছয়। দ্বিতীয় সর্বোচ্চ চার চার আসে সাদমানের ব্যাটে।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে কোরি রোচ্চিসিওলি ৮৩ রানে নেন ৬ উইকেট।

জবাবে, দুই উইকেটে ৫১ রান তুলে প্রথম দিন শেষ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।