ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ড্র করলো পাকিস্তান
সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করে ফিরছে পাকিস্তান।

পোর্ট অব স্পেনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে ৪র্থ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ভরসা ছিলেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। তিনি নামের পাশে এক রান নিয়ে দিন শুরু করেন।কিন্তু টেলএন্ডারদের সাথে নিয়ে লড়াই করে দলকে ভদ্রস্থ একটা পুঁজি দেবেন কী, ৩২ বল টিকে মাত্র ৩ রান করে মোহাম্মদ আলীর বলে বোল্ড হন প্রথম টেস্টের নায়ক গ্রিভস।
ইঞ্জুরির কারণে ওপেনার ব্র্যান্ডন কিং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই পারেননি। ক্যারিবয়দের দ্বিতীয় ইনিংস মাত্র ১১৭ রানেই গুড়িয়ে যায়।চারটি করে উইকেট নেন সাজিদ খান ও আলী উসমান।প্রথম ইনিংসে ৪৩ রানের লিড থাকায় মাত্র ৭৫ রানের জয়ের লক্ষ্য পায় পাকিস্তান।
দুই ওপেনারের উইকেট হারালেও এই রান সহজেই টপকে যায় সফরকারী দল। প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রান করা আব্দুল্লাহ শফিককে দ্বিতীয় ইনিংসেও আউট করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা; শফিক ও অধিনায়ক বাবর আজম দুজনেই ২৪ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।ম্যাচ সেরা হন শফিক। সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার ভাগাভাগি করেছেন জাস্টিন গ্রিভস ও বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ ৩৪৪ ও ১১৭; পাকিস্তান ৩৮৭ ও ৭৭/২।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটস্টার্কের আগুনে দুই দিনেই শেষ বাংলাদেশ
ক্রিকেট৬৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রিকেটআড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ক্রিকেটহাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।