খেলারদেশ

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারালো আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভেঙেছে আইরিশদের স্বপ্ন।

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারালো আয়ারল্যান্ড
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙেছে আয়ারল্যান্ডের সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার আশা। ব্রিডিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর নিশ্চিত হয়েছে তাদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১২ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

টসের আগেই ম্যাচ বাতিল হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১২-তে থাকার সুযোগ নেই দলটির সামনে। শীর্ষ ১২-তে থাকতে ঘরের মাঠে আফগানিস্তানকে হোয়াটওয়াশ করার বিকল্প ছিল না তাদের সামনে।

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারানো আইরিশদের সামনে এখনও টিকে আছে টুর্নামেন্টটিতে খেলার সুযোগ। এ জন্য তাদেরকে পার করতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।

১০ দলের এই বাছাইপর্ব আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে। এখনও ভেন্যু চূড়ান্ত করেনি আইসিসি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি আইরিশরা। সেবার বাছাইপর্বের সুপার সিক্স পর্ব থেকে বাদ পড়েছিল তারা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।