খেলারদেশ

এবার দক্ষিণ আফ্রিকার লিগে রিশাদ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেতে যাচ্ছেন রিশাদ হোসেন।

এবার দক্ষিণ আফ্রিকার লিগে রিশাদ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

এসএ টোয়েন্টির চার আসরের তিনটির শিরোপা জয়ী সানরাইজার্স ইস্টার্ন কেপ দলে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তার পাশাপাশি অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শকে দলে ভিড়িয়েছে দলটি।

দেশের বাইরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ হয়ে উঠছেন এই লেগ স্পিনার। পাকিস্তানের পিএসএল ও অস্ট্রেলিয়ার বিগব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

বুধবার ৫ম আসরের আগে দক্ষিণ আফ্রিকার লিগটির দলগুলো তাদের ধরে রাখা ক্রিকেটার ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করে। সেখানেই দেখা যায়, ইস্টার্ন কেপ সরাসরি চুক্তিতে বাংলাদেশি লেগ স্পিনারকে দলে নিয়েছে।

গত আসরে তাইজুল ইসলামকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। তবে, তার সেখানে খেলা হয়নি।

আগামী বছরের ১৭ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টির ৫ম আসর। এর আগে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নিলাম।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।