গ্রীষ্মকালীন দলবদল
বার্সার 'নতুন নেইমার' জেসে সম্পর্কে কতটা জানেন?
৮ দশমিক ৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় যোগ দিয়েছেন জেসে বিসিউ।

জেসে বিসিউ
ইউরোপের ফুটবল অঙ্গনে নতুন এক নাম—জেসে বিসিউ। বয়স মাত্র ১৮, কিন্তু এরই মধ্যে তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি বেলজিয়ামের ক্লাব ব্রুগা থেকে তরুণ এই উইঙ্গারকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পাঁচ বছরের চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ট্রান্সফার ফি ধরা হয়েছে ৮ দশমিক ৫ মিলিয়ন ইউরো। প্রথমে বার্সা অ্যাথলেটিকোর হয়ে খেললেও হান্সি ফ্লিকের অধীনে নিয়মিত প্রথম দলের অনুশীলনে থাকবেন এই তরুণ উইঙ্গার।

বেলজিয়ামে জন্ম নেওয়া এবং ঘানাইয়ান বংশোদ্ভূত জেসে মূলত লেফট উইঙ্গার। তবে প্রয়োজনে ডান দিকেও সমান স্বচ্ছন্দ। প্রায় ১.৮৫ মিটার উচ্চতার এই উইঙ্গারের সবচেয়ে বড় শক্তি তার গতি, ড্রিবলিং এবং ওয়ান ভার্সেস ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার সক্ষমতা। বয়সভিত্তিক ফুটবলে ক্লাব ব্রুগা ও বেলজিয়ামের হয়ে তার নৈপুণ্যই বার্সেলোনার নজর কাড়ে।
ইতোমধ্যেই অনেক সমর্থক তাকে ‘বার্সেলোনার নতুন নেইমার’ বলে অভিহিত করছেন। যদিও এটি কোনো আনুষ্ঠানিক উপাধি নয়। মূলত তার খেলার ধরন, বল পায়ে রেখে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং আক্রমণে সৃজনশীলতার কারণে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে জেসে নিজেই জানিয়েছেন, নেইমারই তার ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। বার্সেলোনার বর্তমান দলে তার প্রিয় খেলোয়াড় রাফিনিয়া। প্রথম সাক্ষাৎকারে জেসে বলেন, বার্সেলোনায় যোগ দেওয়া তার জন্য স্বপ্নপূরণের মতো। তিনি কঠোর পরিশ্রম করে সুযোগের অপেক্ষায় থাকবেন এবং কোচ যখনই ডাকবেন, নিজেকে প্রস্তুত রাখতে চান।
তবে বিশেষজ্ঞদের মতে, এখনই তাকে ‘পরবর্তী নেইমার’ বলে ঘোষণা দেওয়ার সময় আসেনি। কারণ, সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণ করার পথ এখনও অনেক বাকি। তবুও বার্সেলোনা যে তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখছে, তা তার দীর্ঘমেয়াদি চুক্তি এবং প্রথম দলের সঙ্গে রাখার পরিকল্পনাতেই স্পষ্ট। যদি প্রত্যাশা অনুযায়ী বিকশিত হতে পারেন, তাহলে কাতালান ক্লাবের আক্রমণভাগে আগামী দিনের অন্যতম নির্ভরতার নাম হতে পারেন জেসে বিসিউ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।