নেইমারের বাবা মুখ খুললেন
২০৩০ বিশ্বকাপে নেইমার?
২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবে বলে বাবার আশাবাদ ব্যক্ত। ছেলের জবাব, ‘খেলব তো আমি, উনি না।’

২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবে বলে বাবার আশাবাদ ব্যক্ত। ছেলের জবাব, ‘খেলব তো আমি, উনি না।’
ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও নেইমার জুনিয়রকে ২০৩০ বিশ্বকাপে আবার দেখা যেতে পারে বলে বিশ্বাস করেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। তবে এ বিষয়ে ছেলের প্রতিক্রিয়া ছিল রসিকতাপূর্ণ, কিন্তু স্পষ্ট।
সম্প্রতি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের ষষ্ঠ চ্যারিটি নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেইমার সিনিয়র বলেন, “ও বলেছে, ‘আমার মনে হয় এখানেই শেষ।’ এখন ও এরকমই ভাবছে। কারণ মাত্রই আমরা কঠিন এক বিশ্বকাপ শেষ করেছি। চার বছর পরের বিশ্বকাপ নিয়ে এখনই কিছু বলা কঠিন। আগামীকাল কী হবে, সেটাও কেউ জানে না।”
এরপর একই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসতে হাসতেই নেইমার জুনিয়র বলেন, ‘কিন্তু খেলব তো আমি, উনি না।’ এর আগে নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ সালের শেষেই তার ক্লাব ক্যারিয়ারও শেষ হতে পারে। বর্তমানে সান্তোস-এর সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার বলেন, ‘এখনই অবসর নিয়ে ভাবছি না। আবার কত দিন খেলব, সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি রয়েছে। আমি সেটি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সিতে সর্বোচ্চটা দিতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—সান্তোসেই থাকব, অন্য কোথাও যাব, অবসর নেব, নাকি খেলা চালিয়ে যাব।’
ফলে ২০৩০ বিশ্বকাপে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আপাতত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তার বাবার আশাবাদ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত যে নেইমারের, এটুকু পরিষ্কার করেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।