খেলারদেশ

নেইমার জুনিয়র

‘আমাকেও এই রাস্তার রাজা বলা হতো’

‘আমাকেও একসময় এই রাস্তার রাজা বলা হতো’—শৈশবের পাড়ায় ফিরে ছোট্ট এক ভক্তকে অনুপ্রাণিত করলেন নেইমার

‘আমাকেও এই রাস্তার রাজা বলা হতো’
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর শৈশবের স্মৃতিবিজড়িত এলাকায় ফিরে আবেগঘন এক মুহূর্তের জন্ম দিলেন নেইমার জুনিয়র। নিজের বেড়ে ওঠার শহর প্রাইয়া গ্রান্দেতে স্থানীয় শিশুদের সঙ্গে দেখা করতে গিয়ে একটি ছোট্ট ছেলের সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সেখানে এক কিশোর নেইমারের কাছে ছবি তোলার আবদার করে। কথা বলতে বলতে ছেলেটি গর্বের সঙ্গে বলে, “এখানকার মানুষ আমাকে এই রাস্তার রাজা বলে ডাকে।” হাসিমুখে নেইমারের উত্তর ছিল আরও হৃদয়স্পর্শী। বলেন, “আমাকেও একসময় এভাবেই ডাকত।” এরপর তিনি শিশুটিকে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে উৎসাহ দেন এবং একদিন তাকে বড় ফুটবলার হিসেবে দেখতে চান বলেও জানান।

Image

নেইমারের শৈশব মোটেও সহজ ছিল না। ব্রাজিলের প্রাইয়া গ্রান্দেতে দাদা-দাদির বাড়িতে পরিবারের সঙ্গে বেড়ে ওঠেন তিনি। খালি পায়ে রাস্তায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেই কেটেছে তার শৈশবের বড় অংশ। সে সময় সংসার চালাতে তার বাবা নেইমার সিনিয়র একসঙ্গে তিনটি কাজ করতেন। পরে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তারা যে এলাকায় থাকতেন, সেটি ছিল এমন একটি জায়গা যেখানে শহরের ‘সব আবর্জনা এসে জমা করে ফেলা হতো’।

সেই কঠিন বাস্তবতা পেরিয়েই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হন নেইমার। আর তার অবসর প্রসঙ্গ স্বভাবতই হয়ে উঠেছে কোটি ভক্তদের আলোচনার বিষয়।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।