মালয়েশিয়ার বিপক্ষে এইচপি দলে সাব্বির
জাতীয় দলের হয়ে খেলা পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে।

এইচপি দলের হয়ে প্রস্তুতিতে সাব্বির রহমান।
মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা পাঁচ ক্রিকেটার। দলে আছেন সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। দলের অধিনায়ক হিসেবে মেহেরব হোসেনকে বেছে নিয়েছে বিসিবি।
মালয়েশিয়ার বিপক্ষে আগামী ৮ ও ১০ আগস্ট দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
মেহেরব হোসেনের নেতৃত্বাধীন দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, আব্দুল গাফফার সাকলাইন, শামীম পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা।
এছাড়া আছেন জিসান আলম, জাওয়াদ আবরারদের মতো তরুণ ক্রিকেটাররা। এইচপি দলে নিয়মিত মুখ হওয়া রাকিবুল হাসানকেও রাখা হয়েছে।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এই সিরিজে মাঠে নামবে এইচপি দল।
বাংলাদেশ এইচপি দল- জিসান আলম, জাওয়াদ আবরার, মেহেরব হোসেন, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।