বাংলাদেশ দুই সংস্করণে খেলবে মালয়েশিয়া
উন্নতিতে সহযোগিতা করার অংশ হিসেবে মালয়েশিয়াকে আতিথ্য দেবে বিসিবি।

বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মালয়েশিয়ার ক্রিকেটাররা।
আইসিসির সহযোগী দেশকে ক্রিকেট উন্নয়নে সহযোগিতা করার অংশ হিসেবে মালয়েশিয়াকে আতিথ্য দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের মাটিতে দলটি দুই টি-টোয়েন্টি ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে। মঙ্গলবার এই সিরিজে সূচি প্রকাশ করেছে বিসিবি।
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে না বাংলাদেশ জাতীয় দল। টি-টোয়েন্টি সিরিজ খেলবে হাইপারফরম্যান্স (এইচপি) দল আর ৫০ ওভারের ম্যাচে দলটির প্রতিপক্ষ হবে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবে এইচপি দল। ওই টুর্নামেন্টের প্রস্তুতি নেবে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ আগস্ট, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
৫০ ওভারের সিরিজের ম্যাচগুলো আয়োজিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। এই সিরিজে মালয়েশিয়ার প্রতিপক্ষ অনুর্ধ্ব ২৩ দল। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট।
এই সিরিজ খেলতে আগামীকাল বুধবার ঢাকায় পা রাখবে মালয়েশিয়া জাতীয় দল।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।