এখনই অবসরের কথা ভাবছেন না নেইমার
সান্তোসে থেকে যাওয়া, অন্য ক্লাবে যোগ দেওয়া কিংবা অবসর—সব সম্ভাবনাই খোলা রেখেছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

নেইমার
ক্লাব ফুটবল থেকে এখনই অবসরের পরিকল্পনা নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের। তবে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা এখনো নিশ্চিত নন তিনি। সান্তোসে থেকে যাওয়া, অন্য ক্লাবে যোগ দেওয়া কিংবা অবসর—সব সম্ভাবনাই খোলা রেখেছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।
সাও পাওলোতে নিজের প্রতিষ্ঠিত ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নেইমার। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি কতদিন খেলব, সেটা জানি না। তবে এখনই ফুটবল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। আবার কতদিন খেলতে পারব, সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি রয়েছে। আমি সেই চুক্তিকে সম্মান করতে চাই এবং ক্লাবের হয়ে নিজের সেরাটা দিতে চাই।’
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী করবেন, সে বিষয়ে নেইমার বলেন, ‘এখনই কোনো সিদ্ধান্ত নেই। ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তখন বসে ভাবব, সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, নাকি ফুটবল থেকে অবসর নেব। আপাতত আমরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো, আমি এখন শারীরিকভাবে ভালো অনুভব করছি।’ চোট কাটিয়ে ফের মাঠে নামার পর ধীরে ধীরে ছন্দে ফিরছেন ব্রাজিলিয়ান এই তারকা। সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতেও তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। এদিকে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় শেষ আটে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মঙ্গলবার সকালে দলের সঙ্গে বেলেমে পৌঁছেছেন নেইমার। নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাসী এই ফরোয়ার্ড বলেন, ‘অবশ্যই আমি খেলব। কোচ আমার কাছ থেকে শতভাগ পারফরম্যান্সই পাবেন। আশা করছি মাঠে নেমে দলকে সাহায্য করতে পারব এবং সমর্থকদের একটি জয় উপহার দিতে পারব।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।