খেলারদেশ

বিসিবির চুক্তিতে নেই এলিট আম্পায়ার সৈকত

এক বছর পর তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।

বিসিবির চুক্তিতে নেই এলিট আম্পায়ার সৈকত
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর প্রতিবাদে ২০২৫ সালে বিসিবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। এক বছর চলতি বছরের এপ্রিলে তার এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সোমবার জাতীয় দৈনিক সমকাল তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। পত্রিকাটিকে বিষয়টি নিশ্চিত করেছে সৈকত।

২০২৫ সালে তিনি পদত্যাগপত্র জমা দিলে, তা গ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান সে সময়ে বিসিবি আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি তাকে আম্পায়ার এডুকেটর হিসেবে নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল।

তবে সেসবের কিছু হয়নি। এক বছর পর তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ফলে, তিনি এখন আর বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ার নন।

বিসিবির চুক্তিবদ্ধ না হলেও বিসিবির অধীনে বিভিন্ন ম্যাচে আম্পায়ারিং করতে পারবেন। এমন কি সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।