‘লিটনের ফেরা ইতিবাচক’, বললেন প্রধান নির্বাচক
নাহিদ, শরিফুল ও লিটন ছিলেন চোটে। এর মধ্যে নির্ধারিত সময়ের আগে লিটনের ফিরে আসা দলের জন্য ইতিবাচক বলে মনে করেন প্রধান নির্বাচক।

দলের বাকি সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচন হাবিবুল বাশার সুমন। সেখানেই তিনি বলেন, লিটন দাসের দলে ফেরাটা ইতিবাচক ব্যাপার। পাশাপাশি জানিয়ে যান, কোনো কিছুই অসম্ভব না। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে পারে বাংলাদেশ।
চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে ডাক পেয়েছেন লিটন দাস। তার এই ফিরে আসা দলের জন্য ইতিবাচক ব্যাপার বলে মনে করেন হাবিবুল বাশার।
তিনি বলেন, “এটা অবশ্যই ইতিবাচক ব্যাপার। কারণ একটা একাদশের তিনজন খেলোয়াড় যখন থাকে না, তখন এটা যেকোনো দলের জন্যই কঠিন। আমাদের নিয়মিত তিনজন সদস্য বের (চোটের কারণে বাদ পড়েছিল) হয়ে গিয়েছিল—নাহিদ রানা, শরিফুল, লিটন। লিটনকে পেয়েছি, এটা খুবই ভালো। নাহিদ রানাকে হয়তো পাব না, কিন্তু শরিফুলকেও যদি পাই তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো। লিটনের ফিরে আসা আমাদের ব্যাটিংটা একটু শক্তিশালী করবে।”
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। তাসমান সাগরপাড়ের দেশটিতে স্বাগতিকদের বিপক্ষে এখনও কোনো জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ওই মহাদেশে সাদা পোশাকে একবারই জয় পেয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট।
সেই ম্যাচের কথা মনে করিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, কোনোকিছুই অসম্ভব নয়।
তার কথায়, “আমরা কিন্তু এর আগে নিউজিল্যান্ডকে একটা টেস্ট ম্যাচ হারিয়েছিলাম। সেটাও অনেক বড় কন্ডিশনে, অনেক কঠিন ব্যাপার ছিল। সেখানেও আমাদের মূল একাদশের অনেক খেলোয়াড় ছিলেন না। তাই কোনো কিছু অসম্ভব নয়। আমরা সবাই জানি এটা কঠিন কাজ। কিন্তু এটা অসম্ভব কিছু না।”

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।