ফ্রান্সের কোচ হলেন জিদান
অবশেষে আনুষ্ঠানিকভাবে জিনেদিন জিদানকে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসাবে ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন

জিনেদিন জিদান
ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় তারকা ফুটবলারদের একজন, বিশ্বজয়ী জিনেদিন ইয়াজিদ জিদান লেস ব্লুস দলের কোচ হবেন, তা ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের দায়িত্ব ছাড়ার ঘোষণার পরই ঠিক হয়ে যায়। ফ্রান্স দলের প্রধান কোচের চাকরির জন্য জিজু অনেকদিন ধরে অপেক্ষাও করছিলেন। যে কারণে রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়ে চাকরি ছাড়ার পর বহুদিন বেকার ছিলেন তিনি। এসময় ইউরোপের অনেক বড় বড় ক্লাব থেকে চাকরির প্রস্তাব এলেও ফ্রান্সের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে মুক্ত রেখেছিলেন। অবশেষে জিজুর অপেক্ষা ফুরালো। তারকাবহুল ফ্রান্স দলের ড্রেসিংরুমে এমবাপ্পে-দেম্বেলেদের গুরু হিসাবে তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকার দায়িত্ব নিয়েছেন।তা ফ্রান্স ফুটবল ফেডারেশন আজ নিশ্চিত করেছে। ২০২১ থেকে জিজু বলতে গেলে বিশ্রামেই ছিলেন। তাই পূর্ণ শক্তি নিয়ে দেশের ফুটবলে আবারো নিজেকে নিবেদন করতে পারবেন। হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, 'ফ্রান্স দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়া অনেক গর্বের। আমি আগেও বলেছি ফ্রান্স জাতীয় দলের চেয়ে অন্য কিছুই বড় না। আর ফ্রান্স দল নিয়ে আমার অনেক উচ্চাশা আছে।' জিদানকে নিয়োগ দিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনও গর্বিত হওয়ার কথা উল্লেখ করেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।