ইতালিয়ান ফুটবলের দায়িত্বে রানিয়েরি ও মানচিনি
ইতালিয়ান জাতীয় ফুটবলের দায়িত্ব নিচ্ছেন দুই বর্ষীয়ান কোচ ক্লদিও রানিয়েরি ও রবার্তো মানচিনি

ক্লদিও রানিয়েরি ও রবার্তো মানচিনি
বহু দিন ধরেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবল টালমাটাল অবস্থায় আছে। ২০১৮ থেকে টানা তিনটি বিশ্বকাপে আজ্জুরিরা কোয়ালিফাই করতে পারেনি।২৬ বিশ্বকাপ শেষে ঘটা করে দুই সাবেক তারকা ফুটবলার পাওলো মালদিনি ও লেওনার্দোকে ইতালিয়ান ফেডারেশনের ফুটবল পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিলো। এ দুজন আরেক সাবেক তারকা, ২০০৬ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া চূড়ান্ত করেছিলেন।কিন্তু রাশিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি থাকায় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভান্নি মালায়ো পিরলোকে কোচ হিসাবে নিয়োগ দিতে রাজি হননি। এই ঘটনার জেরে দায়িত্ব নেওয়ার ১৬ দিনের মাথায় গতকাল মালদিনি ও লেওনার্দো নিজেদের পদ ছেড়ে দেন। একদিনের মধ্যেই বিকল্প খুঁজে নিয়ে নতুন নিয়োগ দিয়েছে ফেডারেশন। ফুটবল পরিচালক বা টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সবচেয়ে অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরিকে, আর রবার্তো মানচিনি জাতীয় দলের কোচ হিসাবে প্রত্যাবর্তন করেছেন।চল্লিশ বছরের কোচিং ক্যারিয়ারে রানিয়েরি ইউভেন্তাস, ইন্টার মিলান, চেলসি, আতলেতিকো মাদ্রিদ, এএস রোমার মতো বড়ো দলে কাজ করেছেন। অসংখ্য ট্রফি জেতা রানিয়েরির কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড়ো কৃতিত্ব ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো। যা ফুটবল ইতিহাসে রূপকথা হয়ে থাকবে। ৬১ বছর বয়সী রবার্তো মানচিনির কোচিং অভিজ্ঞতাও ব্যাপক। ম্যানিচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ২০২১ ইউরো জিতিয়েছেন।আজ্জুরিদের টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও তাঁর অধীনেই।কিন্তু ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার পরে দলে নানারকম সমস্যা দেখা দিলে ইতালির কোচ হিসাবে মানচিনির প্রথম অধ্যায় শেষ হয়।টালমাটাল অবস্থায় ফেডারেশন আবার মানচিনির দ্বারস্থ হলো।মানিচিনি তাতে সাড়া দিয়েছেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।