আয়ুব বুয়াদ্দি
আয়ুব বুয়াদ্দি কেন শীর্ষ ক্লাবের যোগ্য
আয়ুব বুয়াদ্দি রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটি মানের খেলোয়াড় তা ব্রাজিল ম্যাচেই বোঝা গিয়েছিল। মরক্কোর সহকারী কোচ জানালেন—রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটিতেও সফল হবেন আয়ুব বুয়াদ্দি।

ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো যখন তরুণ প্রতিভাদের দলে নিতে ব্যস্ত, তখনই ফ্রেঞ্চ ক্লাব লিলের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে আরও বেশি নজর কেড়েছেন।
মরক্কো জাতীয় দলের সহকারী কোচ জোয়াও স্যাক্রামেন্তো তরুণ এই মিডফিল্ডার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা মাঠের বাইরেও তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দেয়।
স্যাক্রামেন্তোর মতে, বুয়াদ্দি শুধু একজন প্রতিভাবান ফুটবলারই নন, তিনি একজন অত্যন্ত মেধাবী তরুণও। ফুটবলের পাশাপাশি তিনি এপ্লাইড ম্যাথমেটিকস নিয়ে পড়াশোনা করছেন। বলেন,
স্যাক্রামেন্তো জানান, গত মার্চে বুয়াদ্দিকে মরক্কোর হয়ে খেলতে রাজি করানো ছিল কোচিং স্টাফের অন্যতম বড় লক্ষ্য। তার সঙ্গে একাধিক বৈঠকের পর কোচিং স্টাফ নিশ্চিত হয় যে, বুয়াদ্দির ব্যক্তিত্ব দৃঢ় এবং মানসিক পরিপক্বতাও অসাধারণ। তাই তাকে দলে নেয়াটা মরক্কোর ভবিষ্যৎ প্রকল্পের জন্য নিঃসন্দেহে বড় অর্জন।
মরক্কোর সহকারী কোচ ব্রাজিলের বিপক্ষে ম্যাচের একটা স্মরণীয় মুহূর্তের কথাও তুলে ধরেন।
হাইড্রেশন ব্রেকের সময় বুয়াদ্দি নিজেই কোচিং স্টাফের কাছে এসে উইঙ্গারের পজিশন পরিবর্তনের কৌশলগত পরামর্শ দেন, যাতে রক্ষণে তৈরি হওয়া ফাঁকা জায়গা বন্ধ করা যায়। মজার বিষয় হলো, ঠিক একই বিষয় নিয়ে তখন কোচিং স্টাফও আলোচনা করছিল।
স্যাক্রামেন্তো বলেন,
রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে ১৮ বছর বয়সেই সফল হওয়া সম্ভব কি না—এ প্রশ্নের জবাবে স্যাক্রামেন্তো বলেন,
মরক্কোর কোচিং স্টাফের বিশ্বাস, আয়ুব বুয়াদ্দির প্রতিভা, ফুটবল বুদ্ধিমত্তা এবং পরিণত মানসিকতা তাকে ভবিষ্যতে ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলোর অন্যতম সফল মিডফিল্ডারে পরিণত করতে পারে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।