ফিফা ও আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে লেখা ফিফার চিঠি ফাঁস
বিশ্বকাপ ফাইনাল পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ফিফা যখন তদন্ত করছে, তখনই লা আলবিসেলেস্তাদের প্রশংসায় ভাসিয়ে পত্র পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপ ফাইনাল পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ফিফা যখন তদন্ত করছে, তখনই লা আলবিসেলেস্তাদের প্রশংসায় ভাসিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের এক দুর্দান্ত গোলে স্পেন বিশ্বকাপ জয় নিশ্চিত করার পর মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় এবং দলের কোচিং স্টাফের সদস্যরা স্প্যানিশ খেলোয়াড়দের সাথে শারীরিক ও মৌখিক সংঘাত জড়িয়ে পড়েন।
ঘটনাস্থলে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেসকে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরতে এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়। পাশাপাশি সতীর্থ নাহুয়েল মোলিনা ‘লা রোহা’ অধিনায়ক রদ্রির দিকে কিল-ঘুষি মারতে উদ্যত হন।
মাঠের এই ন্যাক্কারজনক ঘটনার পর ফিফা এরইমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অন্যদিকে ভবিষ্যৎ যেকোনো বড় টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তৈরি করা এক অনলাইন পিটিশনে ২ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
উল্টোদিকে আর্জেন্টিনার সমর্থকেরা করেছেন পাল্টা পিটিশন। সেখানে তারা ফাইনাল ম্যাচটি পুনর্বার আয়োজনের দাবি জানিয়েছেন এবং রেফারি স্লাভকো ভিনচিচের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। যদিও ফিফা কিংবা ফাইনালের রেফারির ঘুষ গ্রহণ বা দুর্নীতির সাথে জড়িত থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া দেশের ফুটবলপ্রেমীদের স্পেনের জয়কে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অতটা বিনয়ী হতে পারেননি। এক বক্তব্যে তিনি দাবি করেছেন, ‘অ্যামেরিকার মূল সমস্যা হলো আমরা অনন্য। আমরা কখনোই লক্ষ্যহীন থাকি না, মানুষ আমাদের হিংসা করে এবং আমরা প্রায় সব কিছুতেই সেরা। দুঃখিত, তবে সত্যটা কারও না কারও বলতেই হতো।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠিতে কী লিখেছিলেন ইনফান্তিনো?
হৈচৈ ফেলে দেওয়া ঘটনার জন্য ফিফার নিজস্ব তদন্ত অব্যাহত থাকা সত্ত্বেও, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক ফাঁস হওয়া চিঠিতে সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো আর্জেন্টাইন ফুটবলের ‘পেশাদারিত্বের’ প্রশংসা করেছেন। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে প্রথম প্রকাশিত সেই চিঠিতে ইনফান্তিনো লিখেছেন :

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবলকুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
ফুটবলপ্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়
ফুটবল‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’
ফুটবলআবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।