আবারও সেমি-ফাইনালে বাংলাদেশ-ভারত লড়াই
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় আগে থেকেই ঠিক করা ছিল লাইনআপ, ফলে ভারতকে এড়ানোর কোনো সুযোগ ছিল না বাংলাদেশের সামনে।

এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী দল। সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ একদিন পরই পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সরাসরি জায়গা পেয়েছে বাংলাদেশ ও ভারত। চীনের বিপক্ষে খেলা না হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে জাপানের বিপক্ষে সহজ জয়ে সেমি নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শ্রী চরণীর বোলিং তোপে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় জাপানের ইনিংস। জবাবে, দুই উইকেট হারিয়ে ৫ ওভারে জয় নিশ্চিত করে ভারত।
শক্তিমত্তার বিচারে দুই দলের অবস্থান যেখানে, তাতে ভারতের জয় পাওয়াটাই স্বাভাবিক ঘটনা ছিল। ফলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল, আরও একবার সেমিফাইনালে হবে ভারত-বাংলাদেশ লড়াই। শেষ পর্যন্ত হলও তাই। এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
সবশেষ নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে ভারতকে এড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের। এশিয়ান গেমসে অবশ্য সেই সুযোগ ছিল না। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগে থেকেই ঠিক করা ছিল লাইনআপ।
এশিয়া কাপের ওই ভুল-ক্রুটি সামলে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করতে পারে কি-না সেটাই এখন অপেক্ষা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।