প্রথমবারের মতো মুখোমুখি জাপান-ভারত
দুই দলের একমাত্র ম্যাচের এই সিরিজটি সুজুকি কাপ নামে পরিচিত হবে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট মাঠে মুখোমুখি হবে জাপান ও ভারত। জাপানের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আগামী ২২ সেপ্টেম্বর টচিগি প্রিফেচারের সানো ইন্টারন্যাশন্যাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টুর্নামেন্টটি সুজুকি কাপ নামে পরিচিত হবে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। সেই চুক্তির অংশ হিসেবে এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এবারই প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হবে ভারত ও জাপান। এতে এশিয়ান গেমসের আগে প্রস্তুতির বাড়তি সুযোগ পাবে ভারতীয়রা।
এই ম্যাচের চারদিন আগে ১৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দেশের নারী দল।
এশিয়ান গেমসে ভারত ও জাপান পুরুষ দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে স্বাগতিক জাপানকে পার করতে হবে গ্রুপপর্বের বাধা। আর র্যাঙ্কিংয়ের সুবাদে জায়গায় পাওয়ায় ভারত সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।