খেলারদেশ

জাকের-মুশফিক ফিরছেন, যাচ্ছেন শরিফুল, ফিট লিটন

প্রথম টেস্ট খেলতে ফিট লিটন।

জাকের-মুশফিক ফিরছেন, যাচ্ছেন শরিফুল, ফিট লিটন
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই সুখবর পেল বাংলাদেশ। প্রথম টেস্টের আগে সুস্থ হওয়ায় খেলবেন লিটন দাস। আর নির্ধারিত সময়ের আগে সুস্থ হয়ে ওঠায় বুধবারই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল ইসলাম।

তারা দুজন সুস্থ হয়ে ওঠায় বিকল্প হিসেবে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়া জাকের আলী অনিক ও মুসফিক হাসান ফেরত আসবেন।

বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মাংসপেশির চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন লিটন দাস। খেলেননি অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ। আর দেশে পুনর্বাসন শেষে ফিট হয়ে ওঠা শরিফুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের জন্য।

সিরিজের মাঝপথে ফেরত পাঠানো মুশফিক হাসান ও জাকের আলী ‘এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার প্রস্তুতি নেবেন।

সিরিজ মাঠে গড়ানোর আগে চোট নিয়ে সুসংবাদ পাওয়া বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের দল গঠন নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত লম্বা সময় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দল সাজান নির্বাচকরা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।