ইংলিস-বোল্যান্ড নেই অস্ট্রেলিয়ার একাদশে
গত অক্টোবরের পর এই টেস্ট দিয়ে মাঠে ফিরছেন পেসার হ্যাজলউড।

ম্যাচ শুরুর আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি স্কট বোল্যান্ড ও জশ ইংলিসের।
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে টেস্টে ফিরছেন জশ হ্যাজলউড। মূলত তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন বোল্যান্ড। ফলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও হ্যাজলউড ত্রয়ীর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ। প্রথমবার টেস্ট ক্রিকেটে এই ত্রয়ীর বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই দিকে প্রায় এক বছরের বেশি সময় পর নিজেদের সেরা বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি হ্যাজলউড। প্যাট কামিন্স খেলেছেন মাত্র একটি ম্যাচ।
এই দিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ক্যামেরন গ্রিন-বেউ ওয়েবস্টার জুটি থাকছে। সঙ্গে থাকবে অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে থাকবেন ট্রাভিস হেড ও ডারউইনের ছেলে জেক ওয়েদারাল্ড। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর একাদশে ফিরেছেন নাথান লায়ন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটস্টার্কের আগুনে দুই দিনেই শেষ বাংলাদেশ
ক্রিকেট৬৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রিকেটআড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ক্রিকেটহাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।